শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে পুলিশের পোশাকে মুরগী ব্যবসায়ীর টাকা ছিনতাই

WP Import ২২ ডিসেম্বর ২০২৩ ০৬:৫৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২২ ডিসেম্বর ২০২৩ ০৬:৫৫ অপরাহ্ন

গোমস্তাপুরে পুলিশের পোশাকে মুরগী ব্যবসায়ীর টাকা ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পোশাক পরে এক মুরগী ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রহনপুর-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের শিমুলতলায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মুরগী ব্যবসায়ী নাচোল উপজেলার ধানসুরা গ্রামের আঃ রশীদের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম (৩০) জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই সড়ক দিয়ে অটোভ্যান যোগে মুরগী আনতে গোমস্তাপুর যাওয়ার সময় শিমুলতলায় পুলিশ পরিচয় দিয়ে ৪ জন তার গতিরোধ করে। এসময় তার কাছে জাল টাকা আছে বলে তারা তার কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে দূর্বৃত্তরা তাকে থানায় যোগাযোগ করতে বলে। সে জানায়, ওই ৪ জনের মধ্যে ২ জনকে পুলিশের পোশাকে ও দুইজনে সাধারণ পোশাকে দেখতে পায়। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ভুক্তভোগীর কোন অভিযোগ আমরা এখনো পায়নি। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।