শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

WP Import ১৪ ডিসেম্বর ২০২৩ ০৫:২৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৪ ডিসেম্বর ২০২৩ ০৫:২৪ অপরাহ্ন

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।