শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

WP Import ৩০ নভেম্বর ২০২৩ ০৫:৫৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ৩০ নভেম্বর ২০২৩ ০৫:৫৯ অপরাহ্ন

গোমস্তাপুরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। ২০২৩-২৪ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফসী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একজন কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হবে। সর্বমোট ৬ হাজারের বেশি কৃষক এ সুবিধা পাবেন।