চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের ৫০ বছর পূর্তিতে ভোলাহাটে ডে ক্যাম্প
চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের ৫০ বছর পূর্তিতে ভোলাহাটে ডে ক্যাম্প
“স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়িব” স্লোগানে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভোলাহাটে শোভাযাত্রা ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট উপজেলার বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে ডে ক্যাম্পে আরো অতিথি ছিলেন,ভোলাহাট উপজেলা স্কাউট সম্পাদক,মোঃ রাকিবুল ইসলাম স্কাউট লিডার মোঃ সেলিম, কাব লিডার মোঃ কামরুল ইসলামসহ অনান্যরা। দিনব্যাপি আয়োজনে জেলা স্কাউটটের একটি প্রতিনিধি দল যোগ দেন। প্রতিনিধি দলে ছিলেন, জেলা স্কাউটের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, সম্পাদক গোলাম রশিদ, স্কাউট লিডার, খসরু পারভেজ, উপজেলা স্কাউট সম্পাদক গোলাম সারওয়ার, কাব লিডার রাকিব উদ্দীন আহম্মেদ,সদস্য আকসারিন খাতুন।