শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুবিধাভোগীদের সাথে সাংসদ জিয়াউর রহমানের মতবিনিময়

WP Import ০৬ নভেম্বর ২০২৩ ০৭:০৮ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৬ নভেম্বর ২০২৩ ০৭:০৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুবিধাভোগীদের সাথে সাংসদ জিয়াউর রহমানের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। রবিবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইউনুস স্মরনী স্কুল এন্ড কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংসদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।