শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

WP Import ২৯ এপ্রিল ২০২৩ ০৬:১৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৯ এপ্রিল ২০২৩ ০৬:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে হতে এক বর্ণাঢ্য র‌্যালি হয়। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বের হয়ে র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শেষে জেলা ও দায়রা জজ ভবনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য বিষয়ে আলোচনা সভা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন, উপকারভোগী মনিরুল ইসলাম, লিগ্যাল এইড অফিসার রুকসানা খানম, সিনিয়র জেলা ও দায়রা জজ নরেস চন্দ্র, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শপিন মোদকসহ অন্যরা।

এসময় সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ, জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিঃ পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, জাতীয় মহিলা সংস্থা জেলা চেয়ারম্যান এ্যাড ইয়াসমিন সুলতানা রুমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।