শনিবার, আগস্ট ০৮, ২০২৭

ভোলাহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

WP Import ২৭ এপ্রিল ২০২৩ ০৬:২৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৭ এপ্রিল ২০২৩ ০৬:২৭ অপরাহ্ন
ভোলাহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু
ভোলাহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

ভোলাহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

ভোলাহাটের দলদলী ইউনিয়নে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক ভাই এর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অপর ভাই। বুধবার বিকেলে ঝড় ও শিলা বৃষ্টির মধ্যে উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ পাড়ার মোঃ মোঃ মুখলেসুর রহমানের দু’ছেলে সাকিব(৭) ও মোঃ হাকিম(১০) আম কুড়াতে যায়। এক সময় বজ্রপাত হলে সাকিবের মৃত্যু হয় হাকিম আহত হয়ে চিকিৎসা গ্রহণ করে। দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, শিশুগুলো ঝড় বৃষ্টির সময় আম বাগানে আম কুড়াতে গিয়ে একজনের মৃত্যু হয়, অপর ভাই আহত হয়েছে।