শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফজাল এর দাফন

WP Import ২৭ এপ্রিল ২০২৩ ০৫:৫৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৭ এপ্রিল ২০২৩ ০৫:৫৭ অপরাহ্ন
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফজাল এর দাফন
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফজাল এর দাফন

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফজাল এর দাফন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার সকাল দশটায় নলডুবুরী গোরস্থানে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়। এর আগে রাত ১২টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।