শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

WP Import ২৫ এপ্রিল ২০২৩ ০৬:৩৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৫ এপ্রিল ২০২৩ ০৬:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত। নিহতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বায়িরাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর কাজিপাড়ার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭), গোলাপের হাট এলাকার আব্দুর রকিবের সাড়ে চার বছর বয়সী মেয়ে আতিয়া।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানোর সময়, সদর উপজেলার শাহজাহানপুর পশ্চিম পাড়ায় রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুই বাইক আরোহী দুই কিশোর ঘটনা¯’লেই মারা যায়। সোমবার বেলা ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে অটোরিকশাকে পেছন থেকে একটি মাইক্রো ধাক্কা দিলে, অটোতে থাকা শিশু আতিয়া ছিটকে রাস্তায় পড়ে দিয়ে মারা যায়। পুলিশ দুই ঘটনায় মরদেহ উদ্ধার করে, আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে।