শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে পোনমাছ অবমুক্তকরণ

WP Import ২০ আগস্ট ২০২৩ ০৬:১৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২০ আগস্ট ২০২৩ ০৬:১৮ অপরাহ্ন

ভোলাহাটে পোনমাছ অবমুক্তকরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। ১৯ আগষ্ট শনিবার সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বর আনন্দ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপ িস্থ’ত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, মৎস্য কর্মকর্তা মুহা: ওয়ালিউল ইসলাম, নাচোল মৎস্য অফিসের ফার্ম ম্যানেজার মোঃ আব্দুর রহিম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলামসহ অন্যরা। এ সময় ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ১০ টি জলাশয়ে মোট ২’শ ২০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়।