শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটের ৫ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

WP Import ১৭ আগস্ট ২০২৩ ০৭:২৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৭ আগস্ট ২০২৩ ০৭:২৮ অপরাহ্ন
ভোলাহাটের ৫ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
ভোলাহাটে নির্বাচন সহিংসতা ঘটনায় থানায় মামলা

১৫ আগষ্ট নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস

ভোলাহাটের ৫ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

১৫ আগস্ট নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট ও পোস্টে মন্তব্য করায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ভোলাহাট থানায় মামলাটি দায়ের করেছেন ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব। মামলা দায়েরের পর পোস্টদাতা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামীরা হলেন, পোস্টদাতা উপজেলার দলদলি ইউনিয়নের নিমগাছি এলাকার জমসেদ আলীর ছেলে ও সাবেক ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা (২৯), ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ শিমু (৩৫), মুশরিভুজা-খড়কপুরের আলমাস আলীর ছেলে মিনহাজুল (২৮), হোসেন ভিটা এলাকার আব্দুস শুকুরের ছেলে বাইরুল ইসলাম (৩১), খড়কপুরের জাহির হোসেনের ছেলে সাগর আলী (২৬)। ওসি সেলিম রেজা জানান, সোহেল রানা ১৪ আগস্ট ফেসবুকে শোক দিবস ১৫ আগস্ট নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। বাকী আসামীরা তার পোস্টে মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে আসামী করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী। মামলা দায়েরের পর পোস্ট দাতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যানের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।