শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র হাতে অস্ত্র-গুলি-ম্যাগজিনসহ আটক এক

WP Import ১২ অক্টোবর ২০২৩ ০৬:২২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১২ অক্টোবর ২০২৩ ০৬:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র হাতে অস্ত্র-গুলি-ম্যাগজিনসহ আটক এক
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র হাতে অস্ত্র-গুলি-ম্যাগজিনসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র হাতে অস্ত্র-গুলি-ম্যাগজিনসহ আটক এক

অস্ত্র চোরাচালানের গোপন সংবাদে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ১টি হাসুয়াসহ একজন কে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর রাত ১০টার দিকে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার সময় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে অভিযান পরিচালনা করে। আনুমানিক ২২০০ ঘটিকায় ৪-৫ জন লোককে শূন্য লাইন হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এসময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর বাগিচাপাড়া গ্রামের মোঃ আনারুল হকের ছেলে মোঃ রুহুল আমিন (৩০) কে ১টি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ১টি হাসুয়াসহ হাতেনাতে আটক করা হয়। এসময় অন্য ৪ জন চোরাকারবারী রাতের অন্ধকারে আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। আটককৃত আসামীকে থানায় সোপর্দ এবং পালিয়ে যাওয়া আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।