শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ

WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৩ অপরাহ্ন
ভোলাহাটে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ
ভোলাহাটে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ

ভোলাহাটে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ

ভোলাহাটে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উপাদান বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার তিনশত প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরীবুল্লাহ দবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।