শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

WP Import ১৭ এপ্রিল ২০২৩ ০৩:৫৩ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৭ এপ্রিল ২০২৩ ০৩:৫৩ অপরাহ্ন
৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার
৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা, ৬০০ গ্রাম হেরোইন এবং ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ১৫ এপ্রিল রাত ১০টার দিকে বিভিন্ন সময়ে কামালপুর, কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্তে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা, ৬০০ গ্রাম হেরোইন এবং ২৪ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে জানান রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া।