শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

খরতাপে পুড়ছে-চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চল ॥ শুকিয়ে ঝরে পড়ছে আম-লিচুর গুটি

WP Import ১৬ এপ্রিল ২০২৩ ০৪:৩৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৬ এপ্রিল ২০২৩ ০৪:৩৯ অপরাহ্ন
খরতাপে পুড়ছে-চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চল ॥ শুকিয়ে ঝরে পড়ছে আম-লিচুর গুটি
খরতাপে পুড়ছে-চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চল ॥ শুকিয়ে ঝরে পড়ছে আম-লিচুর গুটি

খরতাপে পুড়ছে-চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চল ॥ শুকিয়ে ঝরে পড়ছে আম-লিচুর গুটি

চৈত্রের খরতাপে তেঁতে উঠেছে চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চলের পথঘাট। বাইরে বের হলে চোখ-মুখ যেন পুড়ে যাচ্ছে। মাটি ফেটে চৌচির হয়ে গেছে এরইমধ্যে। দুর্বিষহ গরম-খরা-অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের বোরো ধান। তীর্যক সূর্যদহনে যেন আগুন ঝরছে গোটা অঞ্চল জুড়ে। বাতাসেও ছড়াচ্ছে তাপ। ওষ্ঠাগত গরমে হাঁসফাঁস করতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চলের মানুষ। মৌসুমের প্রথম তাপদাহেই হাঁপিয়ে উঠেছে প্রাণিকূল। এরই মধ্যে লু-হাওয়া বইছে এখানে। প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রা। আবহাওয়াবীদরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চলের এমন পরিস্থিতি সাধারণত বৈশাখে দেখা যায়। কিন্তু এবার চৈত্র মাসে তেঁতে উঠেছে প্রকৃতি।

এ সময় সাধারণত ঝড়-ঝঞ্ঝা লেগেই থাকে। কিন্তু এ অঞ্চলে এবার বৃষ্টির দেখা নেই। প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করেছে। খরতাপে বিবর্ণ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চল। বৃষ্টি না হওয়ায় কৃষকের বেরো ধানে সেচ খরচ বাড়ছে। শুকিয়ে যাচ্ছে আম-লিচুর গুটি। ঝড়ে পড়ছে আম লিচু। কৃষকরা জানান, বরেন্দ্র অঞ্চলে পানির স্তর বসে যাওয়ায় তারা বিপাকে পড়েছে। ডিপ ও সেমি ডিপ টিউবল গুলোতে অর্ধেক মাত্রায় পানি উঠছে। ফলে তাদের সময় ও বাড়তি খরচ গুনতে হচ্ছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণাগারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেসুর রহমান জানান, এক্ষেত্রে আমের গুটিতে স্প্রে করতে হবে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইমিডাক্লোপ্রিড/ কার্বারিল গ্রুপের কীটনাশক এবং কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক একত্রে মিশিয়ে নির্দেশিত মাত্রায় স্প্রে করতে হবে। আমের গুটি ঝরা কমানোর জন্য ২% ইউরিয়া অর্থাৎ প্রতি লিটার পানিতে ২০ গ্রাম হারে স্প্রে করতে হবে। কম তাপমাত্রায় অর্থাৎ সকাল বেলায় স্প্রে করা উত্তম। আম ও লিচু বাগানে সেচ প্রদানে কোন বাধা নেই এবং ১২-১৫ দিন অন্তর অন্তর সেচ প্রদান করতে পারলে ভালোমানের ফলন নিশ্চিত হবে।