শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

WP Import ০২ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০২ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১২ অপরাহ্ন
গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহম্মদের সভাপতিত্বে একটি র‌্যালি সুইজগেট থেকে বের হয়ে রহনপুর পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুক্তা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপনসহ অন্যরা।