শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে অগ্নিকাণ্ডে বাড়ীর আসবাবপত্র ভষ্মিভূত

WP Import ২৭ জুন ২০২৩ ০৬:০৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৭ জুন ২০২৩ ০৬:০৭ অপরাহ্ন
রহনপুরে অগ্নিকাণ্ডে বাড়ীর আসবাবপত্র ভষ্মিভূত
রহনপুরে অগ্নিকাণ্ডে বাড়ীর আসবাবপত্র ভষ্মিভূত

রহনপুরে অগ্নিকাণ্ডে বাড়ীর আসবাবপত্র ভষ্মিভূত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আগুন লেগে একটি বাড়ীর আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। সোমবার রহনপুর পৌর এলাকার হিরুপাড়া মহল্লার আব্দুল খালেক এর বাড়ীতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্থ আব্দুল খালেক বলেন, গোয়ালঘরে বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুন লাগে। আগুনে আমার বাড়ীর তিনটি ঘরের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়।

আমি এখন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। আগুনে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেশী ইমরান আলী জানায়, খবর পেয়ে আমি সহ মহল্লার যুবক ছেলেরা তড়িঘড়ি করে তাদের বাড়ীতে যাই। বাড়ীর টিন কেটে ভিতরে প্রবেশ করে কিছু মালামাল বের করার চেস্টা করি এবং আগুন নিভানোর কাজে ফায়ার সার্ভিসের টিম কে সহযোগিতা করি। ফায়ার সার্ভিসের টিম ওয়ারহাউস ইন্সপেক্টর রেজাউল করিমের নেতৃত্বে আগুন নিভানোর কাজে অংশ নেয়। এ বিষয়ে কথা হলে ফায়ার ফাইটার জালাল উদ্দিন জানায়, খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে টানা দু’ঘন্টা চেস্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষতিগ্রস্ত পরিবারের ১ লক্ষ টাকার মত ক্ষতি হবে বলে আমাদের ধারণা।