শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে রবিউল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:০২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:০২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে রবিউল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে রবিউল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে রবিউল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে আট বছর আগের একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার মরদনা-তেতুলিয়া গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়ার মোহাম্মদ শহীদ, তসিকুল ইসলাম ও ঘুনপাড়ার মোহা. মুকুল। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীদের উপ¯ি’তিতে এ রায় ঘোষণা করেন। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামীরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। দীর্ঘ সাক্ষ্য-প্রামাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়।