শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে সুজনের পক্ষ থেকে স্বর্ণপদক জয়ী ওয়াকিয়া কে সংবর্ধনা

WP Import ১৩ জুলাই ২০২৩ ০৬:৪২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৩ জুলাই ২০২৩ ০৬:৪২ অপরাহ্ন
ভোলাহাটে সুজনের পক্ষ থেকে স্বর্ণপদক জয়ী ওয়াকিয়া কে সংবর্ধনা
ভোলাহাটে সুজনের পক্ষ থেকে স্বর্ণপদক জয়ী ওয়াকিয়া কে সংবর্ধনা

ভোলাহাটে সুজনের পক্ষ থেকে স্বর্ণপদক জয়ী ওয়াকিয়া কে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সুজন-সুশাসনের জন্য নাগরিক, ভোলাহাট উপজেলা শাখার পক্ষ জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিক ২০২৩ এর সাঁতার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করায় ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের ৯ম শ্রেণির কৃতি ছাত্রী মোসাঃ ওয়াকিয়া খাতুন কে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে কলেজ মোড়স্থ একতা মার্কেট এর ২য় তলায় উপজেলা সুজনের নিজ কার্যালয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী। সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের উপদেষ্টা মোঃ ফুয়াদ হোসেন, ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুনের প্রতিনিধি সহকারী শিক্ষক মোসাঃ উম্মে হাবিবা, উপজেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম অসিম সহ উপজেলা এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
স্বর্ণপদক জয়ী মোসাঃ ওয়াকিয়া খাতুনের মাতা অনুষ্ঠানে আবেগ আপ্লূত হয়ে বলেন, আমার মেয়ে বাক প্রতিবন্ধী হওয়া সত্বেও সে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুন, ভোলাহাট সরকারি মহিলা কলেজের প্রদর্শক জিকে মতিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যুগ্ম পরিচালক মোঃ রশীদুল আলম জেমসহ অনেকেই সহযোগিতা করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে সুজনের পক্ষ থেকে সম্মাননা স্মারক সূচক ক্রেস্ট, সভাপতির পক্ষ থেকে তার পরিবারের জন্য একটি প্রেসার কুকার এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে একটি স্কুল ব্যাগ স্বর্ণপদক জয়ী ওয়াকিয়ার হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বক্তারা ওয়াকিয়ার উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং আগামীতে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাথে সাথে সহৃদয়বান ব্যক্তিবগর্কে তার পাশে দাঁড়ানোর আহবান জানান।
পরে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার একটি কার্যালয় একতা মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।