চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংবর্ধনা
জেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পবিত্র আল কুরআন উপহার দেয়া হয়েছে। পবিত্র রমমানে কুরআন শরিফ পড়া শুরু করায় এসব শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ তুলে দেন ইম্পেরিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট।

মঙ্গলবার সকালে এতে প্রধান শিক্ষক মোঃ নুজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইম্পেরিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্কতা মোঃ এনামুল হক তুফান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মোঃ রবিউল আলম ও মোঃ আনসার আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ইম্পেরিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটের মোট ৪২ জন শিক্ষার্থী কে পবিত্র আল কুরআন উপহার দেন অতিথিরা।