শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:৩৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার রাত পৌণে ১২টার দিকে তাঁর নিজ গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহফুজুল হক চৌধুরী। স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ী ফিরছিল। এসময় একটি ককটেল ফাটিয়ে তাঁর গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামা মাত্রই কয়েকজন দূর্বৃত্ত তাঁর শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই মৃত্যু হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রয়েছে। কারা-কি কারনে হত্যা করেছে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।