শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:৩১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:৩১ অপরাহ্ন
৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার
৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.৫ কেজি হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলাধীন নলডুবি বাজার সংলগ্ন পাগলা নদীর পাড়ে এই অভিযান চালানো হয়।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক গভীর রাতে নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশ প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন নলডুবি বাজার সংলগ্ন পাগলা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করতে সক্ষম হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।