শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:২৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:২৬ অপরাহ্ন
শিবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
শিবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

শিবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনু্ষ্িঠত হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিনোদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।