শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৩ জন আটক

WP Import ০৮ জুলাই ২০২৩ ০৬:৫২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৮ জুলাই ২০২৩ ০৬:৫২ অপরাহ্ন
গোমস্তাপুরে গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৩ জন আটক
গোমস্তাপুরে গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৩ জন আটক

গোমস্তাপুরে গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি ভ্যান গাড়ি উদ্ধার করা হয়। আটককৃত চোরচক্রের সদস্যরা হচ্ছে, মোকসেদুল ইসলাম ওরফে চন্দন, শাহালাল হোসেন বাবু ও আব্দুল খালেক। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আব্দুল বারী ও এ.এস.আই মোজাম্মেল হক নেতৃত্বে সঙ্গিয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৩ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া অটোভ্যান উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।