শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিবগঞ্জে আগুনে পুড়েছে ভিক্ষুকের বাড়ি ॥ প্রশাসনের সহায়তা

WP Import ০৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৬ অপরাহ্ন
শিবগঞ্জে আগুনে পুড়েছে ভিক্ষুকের বাড়ি ॥ প্রশাসনের সহায়তা
শিবগঞ্জে আগুনে পুড়েছে ভিক্ষুকের বাড়ি ॥ প্রশাসনের সহায়তা

শিবগঞ্জে আগুনে পুড়েছে ভিক্ষুকের বাড়ি ॥ প্রশাসনের সহায়তা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে এক ভিক্ষুকের বসতবাড়ির একটি ঘর, ধান, গম ও চাল ভস্মীভূত হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর সাতভাইয়াপাড়া-বাগানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহদিপুর সাতভাইয়াপাড়া-বাগানবাড়ি গ্রামের সাজেমান ভোলা মন্ডলের মেয়ে বেবির বাড়িতে দুপুর সোয়া ১২টার দিকে বসতবাড়ির চুলা থেকে আগুন লাগে। এতে মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি ঘর, রান্না ঘর, ধান, গম, চাল ও নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়।

এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, বেবি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে সংসার চালিয়ে আসছিল। আগুনে তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ লাখ টাকার মালামাল। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রত খাদ্যসামগ্রীসহ সহায়তা প্রদান করা হবে।