শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনববাবগঞ্জে বিএনপির যুগপৎ অবস্থান কর্মসূচী পালিত

WP Import ০৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৪ অপরাহ্ন
চাঁপাইনববাবগঞ্জে বিএনপির যুগপৎ অবস্থান কর্মসূচী পালিত
চাঁপাইনববাবগঞ্জে বিএনপির যুগপৎ অবস্থান কর্মসূচী পালিত

চাঁপাইনববাবগঞ্জে বিএনপির যুগপৎ অবস্থান কর্মসূচী পালিত

বিদ্যূৎ,গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধগতি এবং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতি করছে দাবি করে এর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ‘যুগপৎ অবস্থান কর্মসূচী’ পালন করেছে বিএনপি। কর্মসূচী থেকে পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীও তোলা হয়। শনিবার বিকেলে শহরের পাঠানপাড়া মহল্লায় বিএনপি সদর থানা ও পৌর কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপি আয়োজিত কর্মসূচীতে কয়েকশত নেতাকর্মী যোগ দেন। জেলা কৃষক দল আহব্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ। হারুনুর রশীদ বলেন, সরকার মামলা, নির্যাতনের মাধ্যমে প্রচন্ড জুলম করছে। দ্রব্যমূল্যের প্রচন্ড উর্ধগতিতেও মানুষ চরম অসহায়। তিনি সম্প্রতি বঙ্গবাজারের অগ্নিকান্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এ নিয়ে স্থানটি দখলসহ বিভিন্ন কথা শোনা গেছে। এর আগেও সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া অন্য অগ্নিকান্ড নিয়ে কথা বলেন হারুন। অন্যায়ের প্রতিবাদে জনগণকে মাঠে নামতে আহব্বান জানান হারুন। তিনি ঈদের পর মাঠে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহব্বান জানান। কর্মসূচীতে অনান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক,জেলা যুবদল সভাপতি তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সদর উপজেলা কৃষক দল সদস্য সচিব তাশেম আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মীম ফজলে আজিম প্রমুখ।