শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

মরহুম এ্যাড. শামসুল হকের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া

WP Import ০৮ এপ্রিল ২০২৩ ০৪:৫০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৮ এপ্রিল ২০২৩ ০৪:৫০ অপরাহ্ন
মরহুম এ্যাড. শামসুল হকের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া
মরহুম এ্যাড. শামসুল হকের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া

মরহুম এ্যাড. শামসুল হকের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ মরহুম শামসুল হকের স্মরণে শিশু পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবারের মিলনায়তনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম শামসুল হকের মেয়ে আলহাজ্ব এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, দৈনিক চাঁপাই দর্পণ এর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, এ্যাড. মাহিদুল মুল্ক ভয়েল, এ্যাড. নিলুফার রহমান ও তানভির রহমান, ইয়াসমীন খাতুন রিম্পা, সাংবাদিক ইশাহাক আলীসহ অন্যরা।

দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ আরিফ। ইফতার ও দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবারের সকল শিশু ও তত্বাবধায়ক ও অন্যান্য সদস্যরা অংশ নেয়।