শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

WP Import ২০ জুন ২০২৩ ০৭:০৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২০ জুন ২০২৩ ০৭:০৩ অপরাহ্ন
ভোলাহাটে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ভোলাহাটে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ভোলাহাটে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জেলার ভোলাহাটে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। লেগো ফাউন্ডেশনের অর্থায়ণে ব্র্যাক কর্মসূচী-পাশে আছি প্রকল্পের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ অহেদুজ্জামান, তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রিজিয়া খাতুন, কর্মসূচীর শাখা ব্যবস্থাপক মোহাঃ রফিকুল ইসলাম। এ সময় ৬০জন শিশু ও ৬০ মা উপস্থিত ছিলেন। প্রত্যেক শিশুকে ১ বক্স রং পেন্সিল, ছবি আঁকার বই ও প্রাকটিস বুক দেয়া হয়।