শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী

WP Import ১৯ জুন ২০২৩ ০৭:০৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৯ জুন ২০২৩ ০৭:০৪ অপরাহ্ন
ভোলাহাটে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী
ভোলাহাটে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী

ভোলাহাটে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ১৮ জুন রবিবার শুরু হয়ে ১৯ জুন সোমবার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত করা হয়। কৃষক প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার ও মাসুদ আহমেদ। প্রথম দিনে প্রশিক্ষণে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে উপর আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোঃ আব্দুল্লাহ। প্রশিক্ষণের উপজেলার বিভিন্ন এলাকার কৃষকগণ অংশ নেন।