শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিবগঞ্জে প্রণোদনার সার-বীজ পেলেন সাড়ে ৭ হাজার কৃষক

WP Import ০৫ এপ্রিল ২০২৩ ০৪:০০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৫ এপ্রিল ২০২৩ ০৪:০০ অপরাহ্ন
শিবগঞ্জে প্রণোদনার সার-বীজ পেলেন সাড়ে ৭ হাজার কৃষক
শিবগঞ্জে প্রণোদনার সার-বীজ পেলেন সাড়ে ৭ হাজার কৃষক

শিবগঞ্জে প্রণোদনার সার-বীজ পেলেন সাড়ে ৭ হাজার কৃষক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট ও উফসী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রন্তিক ও মাঝারি কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে। এ কর্মসূচীর আওতায় মোট ৭ হাজার ৫৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৩০০ জন পাট চাষি ও ৭ হাজার ২৫০ জন আউশ ধান চাষিদের হাতে এসব সার ও বীজ তুলে দেন প্রধান অতিথি ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুসহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসাররা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। এ সময় প্রান্তিক কৃষকদের মধ্যে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।