শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

WP Import ০৩ আগস্ট ২০২৩ ০৭:৩০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৩ আগস্ট ২০২৩ ০৭:৩০ অপরাহ্ন
ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত
ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়, শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, ফুটানীবাজার মরিয়ম হালেমা হাফেজিয়া মাদ্রাসা, ফুটানীবাজার মডেল একাডেমি, চামুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ প্রজাতির বনজ, ফলজ ও ফুলের গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাঃ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহেদ, হাফেজ মাওলানা মোহাম্মদ কাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী, আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ বজলুর রহমান, ফুটানীবাজার মডেল একাডেমির পরিচালক মোঃ দেলওয়ার হোসেন, হোসেনভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাস্তায় বৃক্ষ রোপণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ। শেষে দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।