শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

অসুস্থ সাংবাদিক বিপ্লবকে দেখতে হাসপাতালে রাজশাহী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক

WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৩:৫৯ অপরাহ্ন রাজশাহী
WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৩:৫৯ অপরাহ্ন
অসুস্থ সাংবাদিক বিপ্লবকে দেখতে হাসপাতালে রাজশাহী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক
অসুস্থ সাংবাদিক বিপ্লবকে দেখতে হাসপাতালে রাজশাহী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক

অসুস্থ সাংবাদিক বিপ্লবকে দেখতে হাসপাতালে রাজশাহী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক

অসুস্থ সাংবাদিক বিপ্লবকে (৩৫) ইসলামিয়া ব্যাংক হাসপাতালে দেখতে যান রাজশাহী রিপোটার্স ইউনিটির (আরআরইউ) সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান। রবিবার রাতে তাকে দেখতে যান সাংবাদিকবৃন্দ। সাংবাদিক সারোয়ার জাহান বিপ্লব রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত ইসলামিয়া ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি হটাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তার পরিবারের লোকজন তাকে নওদাপাড়া ইসলামিয়া ব্যাংক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় পরিক্ষা শেষে সাংবাদিক বিপ্লবের পেটে আলসার ধরা পড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক মোঃ মোজাম্মেল হক রনি, মিজানুর রহমান টনি, শেখ মোঃ রোমেল, মোঃ পারভেজ ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মাসুদ আলী পুলক, মোঃ মামুনুর রহমান কাচু, আনোয়ার হোসেন, মোঃ মোমিন, মোঃ বাবুল, ইব্রাহিম হোসেন সম্রাট, মোঃ আকাশ সরকার, মোঃ ইসতিয়াক আহমেদ পল্লব, আল-মারুফ, মাসুদ রানা রাব্বানী প্রমুখ। সাংবাদিক বিপ্লবের দ্রুত সুস্থতা কামনা করে সাংবাদিক সমাজ-সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন রাজশাহী রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।