শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

র‌্যাবের অভিযানে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

WP Import ০৭ মে ২০২৩ ০৬:০১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৭ মে ২০২৩ ০৬:০১ অপরাহ্ন
র‌্যাবের অভিযানে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
র‌্যাবের অভিযানে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

র‌্যাবের অভিযানে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

অস্ত্র চোরাচালানের গোপন সংবাদে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুল বাড়িয়া বাজারের মোঃ সামিদুল ইসলামের ছেলে মোঃ শামীম (১৯) (বর্তমান ঠিকানা-গাজীপুর জেলার সালনা সদর উপজেলার টেকনোগোপাড়া)।

র‌্যাবের এক প্রেসনোটে রাতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৬মে দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রসুনদীঘি সাধুর মোড়স্থ গোদাগাড়ী হতে আমনুরাগামী পাঁকা রাস্তার উপর উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়। এসময় ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ শামীম কে হাতেনাতে গ্রেফতার করে। এঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জের বাসিন্দা। গত তিন চার মাস ধরে রাজশাহীতে অবস্থান করে চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র ব্যবসায়ীদের সাথে সখ্যতা করে তোলে। এরই ধারাবাহিকতায় অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জে আগমন করে। পরবর্তীতে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমনুরা গোদাগাড়ী মহাসড়কে তাকে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদসহ আটক করা হয়।