শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন হেরোইন ও ইয়াবা উদ্ধার

WP Import ০৭ মে ২০২৩ ০৫:৫৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৭ মে ২০২৩ ০৫:৫৬ অপরাহ্ন
৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন হেরোইন ও ইয়াবা উদ্ধার
৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন হেরোইন ও ইয়াবা উদ্ধার

৫৯ বিজিবি’র অভিযানে মালিকবিহীন হেরোইন ও ইয়াবা উদ্ধার

মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ২ কেজি ১০০ গ্রাম হেরোইন এবং ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ৬ মে রাত ১১টার দিকে কামালপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে কিছু চোরাকারবারী ভারত হতে বাংলাদেশে বিপুল পরিমান মাদক পাচারের গোপন সংবাদে অত্র ব্যাটালিয়নের হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কামালপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অবস্থান নেয়।

মাদক নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পুনরায় ভারতের অভ্যন্তরে ঘুরে যাওয়ার সময় বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করলে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল বস্তা তল্লাশী করে মালিকবিহীন ২ কেজি ১০০ গ্রাম হেরোইন এবং ৫৭০০ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।