শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

৫৯ বিজিবি’র ৫ কেজি হেরোইন ও মোটরসাইকেল উদ্ধার

WP Import ০৪ মে ২০২৩ ০৬:২৮ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৪ মে ২০২৩ ০৬:২৮ অপরাহ্ন
৫৯ বিজিবি’র ৫ কেজি হেরোইন ও মোটরসাইকেল উদ্ধার
৫৯ বিজিবি’র ৫ কেজি হেরোইন ও মোটরসাইকেল উদ্ধার

৫৯ বিজিবি’র ৫ কেজি হেরোইন ও মোটরসাইকেল উদ্ধার

সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ কেজি হেরোইন এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৩ মে রাত পৌনে ১০টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহাখানা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের সময় ২ জন মোটর সাইকেল আরোহীকে চোরাকারবারী সন্দেহে চ্যালেঞ্জ করে। এসময় তারা মোটর সাইকেল ও একটি বস্তা ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে মালিকবিহীন ৫ কেজি হেরোইন এবং ১ টি মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া।