গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন
গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ (৭-১৩) জুন শুভ উদ্বোধন করা হয়। বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বাবুল আকতার, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক সাদিকাতুল বারি, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইসমাইল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।