শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৭

নওগাঁয় ৫দিনব্যাপী উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি ০২ জুন ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ০২ জুন ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন
নওগাঁয় ৫দিনব্যাপী উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নওগাঁয় ৫ দিনব্যাপী কত্থক নৃত্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নওগাঁর নৃত্য বিষয়ক ঐতহ্যবাহী প্রতিষ্ঠান ‘নৃত্য রং একাডেমী’ এই উচ্চাঙ্গ নৃত্য (কত্থক) প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। স্থানীয় প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন, হাতে খড়ি'র সম্পাদক নওরীন আকতার শারমিন, মানবাধিকার নেতা চন্দন কুমার দেব, নৃত্য রং একাডেমি'র পরিচালক সুলতান মাহমুদ ও লিজা সুলতানসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন দেশের খ্যাতিমান কত্থক নৃত্য শিল্পী সাজু আহমেদ। কর্মশালায় স্থানীয় কমপক্ষে ৩০ জন শিশু ও কিশোরী অংশগ্রহণ করছে। আগামী ৩ জুন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।