বুধবার, আগস্ট ১২, ২০২৭

অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১২ আগস্ট ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১২ আগস্ট ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে চরম ও অসহনীয় লোডশেডিং নিরসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১২ আগস্ট) সকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মসূচি থেকে আন্দোলনকারীরা ৮ দফা দাবি তুলে ধরেন। কর্মসূচিতে পলিটেকনিকের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাহিমসহ  ছাত্র-ছাত্রী অংশ নেন। চলমান পর্ব সমাপনী পরীক্ষার কথা উল্লেখ করে বক্তারা বলেন, "আমাদের ৮টি দফা দ্রুত কার্যকর করে পরীক্ষায় বসার সুব্যবস্থা করে দিন। বিশেষ করে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।" দাবি আদায়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও বলেন, "আমাদের বাধ্য করবেন না। দাবি না মানলে পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা সেতু ব্লক করে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।" স্মারকলিপিতে শিক্ষার্থীরা বারঘরিয়া ও পলিটেকনিক সংলগ্ন এলাকায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ, প্রকাশ্য সময়সূচি প্রদান, বিদ্যুৎ সরবরাহ নেস্কো/পিডিবির অন্তর্ভুক্তকরণ এবং ৪ নম্বর ফিডারে মেগাওয়াট বাড়ানোর দাবি জানান।