নাটোরের সিংড়ায় ৫শতাধিক গাছের চারা বিতরন
নাটোরের সিংড়া উপজেলার নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫শতাধিক গাছে চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন উদ্দোগে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন, শিক্ষাবিদ প্রফেসর সুবিদ কুমার মৈত্র আলক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশনের সদস্য এড. বাকি বিল্লা রশিদী, বাংলা টিভি'র নাটোর প্রতিনিধি মেহেদী বাবু, শিক্ষক আজাদুল ইসলাম সহ প্রমুখ।
চারা বিতরণের পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রকৃতিকে বাসযোগ্য রাখতে গাছের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করার পরামর্শ দেন তাঁরা।