শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক এক

নিজস্ব প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৫১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৫১ অপরাহ্ন
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে ৫৯ বিজিবি সদস্যরা। বুধবার (২৬ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের নিউ দেশ স্কেল-এর সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মোঃ নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বালিয়াদিঘি গ্রামের মোবারক হোসেনের ছেলে। আটক ব্যক্তির কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা, ১৬০ সিসির একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে” বলেও জানান মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।