শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

গোমস্তাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এমপি’র আকস্মিক পরিদর্শন

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন
গোমস্তাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এমপি’র আকস্মিক পরিদর্শন

গোমস্তাপুর উপজেলার শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার মান ও প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। মঙ্গলবার তিনি রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, ১ নম্বর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুজরাপুর মডেল একাডেমিসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতির হাজিরা খাতা সরেজমিনে যাচাই করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানে সময়ানুবর্তিতা, নিয়ম-শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। তিনি শ্রেণিকক্ষের পরিবেশ, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের শিক্ষার মান সম্পর্কেও খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “একটি আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে শিক্ষকবৃন্দকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে।” তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংসদ সদস্যের আকস্মিক এই পরিদর্শনকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়ম-শৃঙ্খলা, জবাবদিহি ও শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।