শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ ২ জন গ্রেফতার

জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে এস্কাফ সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়ার মোঃ সুলতান আলীর ছেলে মোঃ দুলাল (২৮) এবং একই এলাকার সাহাপাড়া বটতলা মোড় এর মোঃ আমির হোসেন এর ছেলে মোঃ সারোয়ার জাহান @ শুভ (২৩)। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করার প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল ইসলাম এর তত্ত্বাবধানে এস.আই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ২৪ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানাধীন পৌরসভার অন্তর্গত রেহাইচর গ্রামস্থ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রীজ টোলঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোঃ দুলাল এবং মোঃ সারোয়ার জাহান @ শুভ কে গ্রেফতারপূর্বক তাদের কাছ থেকে ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে। এঘটনায় আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকমুক্ত জীবন উপহার দিতে পুলিশকে তথ্য দিন। আপনার পরিচয় গোপন থাকবে।