গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত দুই ॥ আহত-১০
গাইবান্ধায় পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোর চালক মাসুদ রানা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অপরদিকে, সাদুল্লাপুর উপজেলায় ফাতেমা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সে একই উপজেলার একটি কলেজের হিসাব রক্ষক ছিলেন। তিনি ছেলেকে স্কুলে রেখে বাড়ী ফেরার পথে এ দুঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাঝিপাড়া এলাকায় পৌঁছেলে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মাসুদ রানা নিহত হন। আহত হন প্রায় দশজন। এবিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগীতায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরানোর উদ্যোগ নেয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।