সোমবার, নভেম্বর ১৭, ২০২৭

নওগাঁয় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন নওগাঁ
নওগাঁ প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন
নওগাঁয় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

নওগাঁয় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন হয়েছে। ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করন’ প্রকল্পের আওতায় নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নওগাঁ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধরে। তিনি এরপর মেলায় স্থাপিত ষ্টলসমূহ পরিদর্শন করেন। ষ্টলসমূহ পরিদর্শন শেষে প্রধান অতিথি খামার বাড়ি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ মো: মনজুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ, অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং কিষাণ কিষাণীরা উপস্থিত ছিলেন! কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপনন অধিদপ্তর, ঘাসফুল স্মার্ট ফল প্রকল্প, ইস্ট ওয়েস্ট সীড নলেজ ফাউন্ডেশন, সাগর মাসরুর ভিলেজ কির্ত্তীপুর এবং হর্টিকালচার ষ্টোর বদলগাছী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্থাপিত ষ্টল সমূহে তাদের উৎপাদিত ফল, ফসল এবং কৃষি সামগ্রী  প্রদর্শন করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ'র উপ-পরিচালক মোঃ মনজুর রহমান বাসস'কে বলেছেন কৃষক ও ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সম্যক ধারণা দেয়া, আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়া এবং এই প্রযুক্তি ব্যবহার করে পুষ্টিমান সম্পন্ন ফল ফসল উৎপাদনে কৃষকদের সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।