সোমবার, নভেম্বর ১৭, ২০২৭

কৃষিবিদ আলহাজ্ব কামরুল আরেফিন বুলু আর নেই

নিজস্ব প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন
কৃষিবিদ আলহাজ্ব কামরুল আরেফিন বুলু আর নেই

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ, আহমদ স্টোর এর স্বত্বাধিকারী, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ, চেম্বারের সাবেক পরিচালক, রেড ক্রিসেন্ট এর সাবেক সাধারণ সম্পাদক, দানশীল, কৃষিবিদ আলহাজ্ব কামরুল আরেফিন বুলু (৬০) ইন্তেকাল করেছেন। মরহুম মন্জুর আহমেদ এর কনিষ্ঠ পুত্র কামরুল আরেফিন বুলু নিজ বাসভবনে হঠাৎ করে অসুস্থ হওয়ায়, তাৎক্ষনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে হৃদরোগ এ আক্রান্ত হয়ে ১৫ নভেম্বর রবিবার বিকাল ২.৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না ... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। চাঁপাইনবাবগঞ্জ বাসি একজন সৎ নিষ্ঠাবান ব্যবসায়ী, সমাজসেবক ও জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতা হারালো। মহান আল্লাহতালা তাকে জান্নাতবাসী করুক এই দোয়া করি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলার বিশিষ্টজনেরা। আল্লাহপাক যেন তাঁর পরিবারকে এ শোক সহ্য করার ক্ষমতা দেন। তবে পরিবার সুত্রে জানা গেছে, জানাযা নিজ গ্রাম নয়ানশুকায় অনুষ্ঠিত হবে। জানাযার সময় পরে জানানো হবে। মরহুম কামরুল আরেফিন বুলুর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন গভীর শোক জানিয়েছেন, ডায়াবেটিক সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফামন্টু সহ নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি নেতা আলহাজ্ব মরহুম কামরুল আরেফিন বুলুর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুসহ ‘চাঁপাই দর্পণ’ পরিবার।