শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাঁচবিবিতে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৭ অপরাহ্ন আইন আদালত
WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৭ অপরাহ্ন

পাঁচবিবিতে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাটে মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। বুধবার দুপুরে সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, পাঁচবিবি উপজেলার টিএন্ডটি পাড়ার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বী ও নাকুরগাছীর মোবারকের ছেলে ওসমান গণি রুবেল। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল রানা নামে একজনকে খালাস দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মিজানুর রহমান ২০০৭ সালের ১৯ অক্টোবর অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে ২২ অক্টোবর সকালে দমদমা শ্মশান ঘাটের ছোট যমুনা নদীর পাশের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা একই দিন পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে বুধবার বিচারক রায় ঘোষণা করেন।