শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

আদমদীঘিতে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের শীতবস্ত্র বিতরণ

WP Import ২১ জানুয়ারি ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন বগুড়া
WP Import ২১ জানুয়ারি ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন

আদমদীঘিতে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের শীতবস্ত্র বিতরণ

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার আদমদীঘি রেলওয়ে স্টেশনের পাশে এমদাদুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানা এবং সান্দিাড়া হাফেজিয়া মাদরাসায় এই শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এমদাদুল উলুম কওমী মাদরাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলুল হক সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজি শামীম, আরিফুর হক রোমান, তামিম হোসেন, তহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আলম হোসেন, আবু রেজা, সোহেল রানা, মুরাদ হোসেনসহ যুবদলের ৬ ইউনিয়নের নেতাকর্মিরা। দুইটি প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থিদের মাঝে এই শীতবস্ত্র প্রদান করা হয়।