শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এতিম খানায় শীতবস্ত্র বিতরণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এতিম খানায় শীতবস্ত্র বিতরণ
মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা উপলক্ষে বেগম খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি নির্বাহী সদস্য বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ গ্রুপ-এর সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল এর উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির আড়াইল তিন মাথায় তার বাবা সিদ্দিক হোসেন এতিম খানায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন। আড়াইল সিদ্দিক হোসেন এতিম খানার সভাপতি মোকছেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমতিয়াজ সোহেল, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার, সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন, আদমদীঘি সদর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব শেখ তোফায়েল আহমেদ, আরো উপস্থিত ছিলেন, আবুল কালঅম আজাদ, আলমগীর হোসেন, একরামুল রেজা, রাব্বি হাসান, নাজমুল ইসলাম, সাজু মিয়া, আজমল হোসেন, বাদেশ আলী, বাদশা, আতাউর রহমান, আব্দুল হাকিম প্রমুখ। রাতে ফজলুল বারী তালুকদার বেলাল উপজেলার বেজার গ্রামে ইসলামি জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।