শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

আদমদীঘিতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কর্মী সমাবেশ

WP Import ০৬ জানুয়ারি ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ন বগুড়া
WP Import ০৬ জানুয়ারি ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ন

আদমদীঘিতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কর্মী সমাবেশ

বগুড়ার আদমদীঘি উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কর্মী সমাবেশ হয়েছে। আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ে আরাফাত রহমান কোকো আদমদীঘি উপজেলা স্মৃতি সংসদের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটির সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন. আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল হাসান দারুন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান। আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আরাফাত রহমান কোকো স্মৃৃতি সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, আদমদীঘি উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক ঠান্ডু, সহসভাপতি জাহিদুল, ফেরদৌস, নয়ন, মোনারুল, শামিনুর, আবুবক্করসিদ্দিক, আসফিয়া, জহিরুল, মেহেদি, মজিবুল, নুরুন্নবী, আব্দুল হান্নান, মেহেদীসহ অন্যরা।