শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

আদমদীঘিতে জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

WP Import ০৪ জানুয়ারি ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন বগুড়া
WP Import ০৪ জানুয়ারি ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন

আদমদীঘিতে জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামির উদ্যোগে শিক্ষার্থিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা আদমদীঘি ইউনিয়ন জামায়াতের আমির ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রশিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উপকরণ বিতরণ করেন আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন. উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী গোলাম মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব পল্টু, সেক্রেটারী ফরিদুল ইসলাম, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি আহসাব হাবীব তুহিন প্রমুখ।